কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান

 

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকা ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা ৩১মে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
প্রবীন সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এস,এম, হাসনাত হাসান, আনসার ভিডিবি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সুলতান আহমদ। আলোচনায় অংশ নেন লেখক-গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সহসভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমেদ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, এম,এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, উপজেলা স্কাউটস কমিশনার মোশাহিদ আলী প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ বেতার প্রতিনিধি আর কে সৌমেন, দৈনিক অর্থনীতি মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা, দৈনিক সিলেট বাণী প্রতিনিধি এম, এ মুক্তাদির, দৈনিক যোগাযোগ প্রতিনিধি আসহাবুর ইসলাম শাওন, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি এস এম এবাদুল হক, মৌমাছি কন্ঠ ষ্টাফ রিপোর্টার এনামুল হোসেন, কমলকুঁড়ি পত্রিকার ষ্টাফ রিপোর্টার হোসেন জুবায়ের, উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী বাবুল ভুষণ দেব, তরুন সমাজকর্মী মাইদুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার পরিবার ও এনজেনিউজ ২৪ ডটকম পরিবারের পক্ষ থেকে কমলকুঁড়ি পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণে পত্রিকার সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, একটি পত্রিকার শক্তি অসাধারণ। পত্রিকা শুধুমাত্র সংবাদ পরিবেশনের জন্য নয়। সংবাদটা হতে হবে দেশের কল্যাণে। সাংবাদিকের একটি লেখায় বাংলাদেশকে নাড়িয়ে নিতে পারে। তোলপাড় করে দিতে পারে সাারাদেশে। একজন সৎ সাংবাদিক দেশের সম্পদ। সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই মহৎ পেশাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এই পেশা যেন মাটি, মানুষ ও উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকে। কমলকুঁড়ি পত্রিকা আজ ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করছে। পত্রিকা যদি এখন বন্ধ হয়েও যায়, তাহলে কমলগঞ্জের ইতিহাসে নাম উল্লেখ থাকবে।

এই সংবাদটি 679 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ