ঢাকা |
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন আলোর দিশারী সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এসএসসি/ দাখিল পরীক্ষায় উর্ত্তীনদের মাঝে বৃত্তি প্রদান ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয়। ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের নগর গ্রামের ড.চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোর দিশীরি সমাজ কল্যান পরিষদের সভাপতি মোঃ সাইদুল বাসিত সাহেদ পরিচালনায় ও বিশিস্ট সমাজ সেবক মোঃ হারিছ খানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সলর আফজাল হোসেন,পৌর মহিলা কাউন্সিলর আয়শা সিদ্দিকা, ড.চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিনা রানী সিংহা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমজাদ হোসেন। বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জহিরুল হক, ছাত্রী রোকিয় বেগম ও তাহমিনা আক্তার প্রমূখ। অনুষ্টানের শুরুতেই পৌর সভার মেয়র জুয়েল আহমদকে সংগঠনের পক্ষ হতে একটি সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্টান শেষে ৬০জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র, ফলের গাছ ও বৃত্তির টাকা প্রদান করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।