ঢাকা |
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৮
রাজধানীর কদমতলীতে পুলিশের গুলিতে হয়েছেন দুই যুবক আহত, যারা ডাকাত দলের সদস্য বলে পুলিশের ভাষ্য।
মঙ্গলবার রাত দেড়টার দিকে শ্যামপুর ধলেশ্বরী ঘাট এলাকায় এঘটনা ঘটে বলে কদমতলী থানার ওসি এমএ জলিল জানিয়েছেন।
আহতরা হলেন- মাসুম (২৩) ও শাহীন (২২)।
ওসি জলিল , ডাকাতির উদ্দেশ্যে ১৪/১৫ জনের একটি দল জড়ো হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়।
“এতে এএসআই আইয়ুব আলী ও কনস্টবল মফিজুর রহমান আহত হন। পুলিশ পাল্টা গুলি ছোড়লে ওই দুজন সামান্য আহত হয়।”
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
এই পুলিশ কর্মকর্তা বলেন, সেখান থেকে হেলাল, লিটন ও সজীব নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়।
“ঘটনাস্থল থেকে ১২টি ককটেল, ১টি চাপাতি, ১টি কুড়াল ও একটি শাবল উদ্ধার করা হয়েছে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।