এবাদুর রহমান চৌধুরী বাংলাদেশের আইননজী‌বি ও রাজনীতিবিদ 

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

এবাদুর রহমান চৌধুরী বাংলাদেশের আইননজী‌বি ও রাজনীতিবিদ 

এবাদুর রহমান চৌধুরী বাংলাদেশের আইননজী‌বি ও রাজনীতিবিদ যিনি সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য

এবাদুর রহমান চৌধুরী ঊনসত্তরের গণঅভ্যুত্থান থে‌কে স‌ক্রিয় রাজনী‌তির শুরু করেন। পেশায় সু‌প্রিম কো‌র্টের আইননজী‌বি। তিনি ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।[১] একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩][৪]

তিনি চারদলীয় জোট সরকারের আমলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহাব উদ্দিনের কাছে পরাজিত হন।

তিনি মৌলভীবাজারের জুড়ি উপজেলায় জন্ম গ্রহণ করেন । ৬ সেপ্টেম্বর ২০২৩ ঢাকায় মৃতু‍্য বরণ করেন।

তিনি স্ত্রী চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সংবাদটি 326 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ