আলোচনায় এসেছে কারফিউ

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

আলোচনায় এসেছে কারফিউ

বাংলাদেশে আলোচনায় এসেছে কারফিউ। বিশেষজ্ঞদের একটি প্যানেল সরকারের কাছে পরামর্শ রেখেছে। তারা বলেছেন, ঈদের পরে ঢাকায় সান্ধ্য আইন জারি করা যেতে পারে। আট সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটির দেওয়া এ সংক্রান্ত প্রতিবেদন বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। তবে দায়িত্বশীল সূত্র বলেছে, শুধু ঢাকাতেই নয়, ওই প্রতিবেদনে ইঙ্গিত আছে যে, সিটি কর্পোরেশনগুলোকে রাখতে হবে।
যে তিনটি বিভাগ রেড জোনে আছে, তার অন্যতম সিলেট। সিলেটের জনগণ ইতিমধ্যে প্রমাণ করেছেন,তারা ঢিলেঢালা লকডাউনে বিশ্বাসী।

শর্ত না মেনে তারা ঈদের শপিং তা
করেছে । প্রতিদিনই তারা জানছেন যে, করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা চার ডিজিটের নিচে আর নামছেই না। উপরন্তু আইইডিসিআর–এর উপদেষ্টা হিসেবে কর্মরত ড. মুশতাক হোসেনের বক্তব্যের পরে এটা এখন বিশ্বাসযোগ্য যে, সরকারি পরিসংখ্যান আর বাস্তব চিত্র তুলে ধরছে না। ড. মুশতাক বলেছেন, সরকারি ভাবেযা বলা হচ্ছে তার থেকে ২৫ থেকে ৪০ ভাগ বেশি হবে আক্রান্তের সংখ্যা।

এই সংবাদটি 496 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ