ঢাকা |
প্রকাশিত: ৫:৪৪ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০
রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে ছাই হয়ে গেছে করেরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম জোয়ার গ্রামের অলি আহাম্মদ ভূঁইয়া প্রকাশ নয়ন চেয়ারম্যান বাড়ির ৪ পরিবারের বসতঘর। পরবর্তীতে বসতঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটলে আগুনের লেলিহান শিখা চর্তুদিকে ছড়িয়ে পড়ে। আজ সন্ধ্যায় ঘটে যাওয়া এই অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলো করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, এমরান হোসেন, আমিনুল হক সজীব ও মোজাম্মেল হক। স্থানীয় বাসিন্দা ও মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা মেয়র নিজাম উদ্দীন, জোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্যরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।