নিউ ইয়র্কে জকিগঞ্জ সোসাইটির রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৬

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জকিগঞ্জ সোসাইটির পবিত্র রমজান উপলক্ষ্যে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। গত রবিবার সন্ধ্যায় উডসাইডের গুলাশান টেরেসের মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলে প্রবাসী বাংলাদেশি

শিক্ষাবিদ, রজানীতিবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ সময় বিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আপনজনদের মিলনমেলায় পরিণত হয়েছিল।
ইফতার শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আবিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় রমজান ও ইফতারের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় আলেমগণ। এছাড়াও সংগঠনের নানা কার্যক্রম নিয়েও আলোচলা করা হয়। এএফ মেজবাউজ্জামানের তত্বাবধানে অনুষ্ঠিত সাংগঠনিক আলোচনা সাভায় অংশ নেন ইফতার মাহফিলের আহবায়ক মোহাম্মদ বিলাল চৌধুরী, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুর রহিম, সৈয়দ আতিকুর রহমান, এইচ এম মতিন, কামাল আহমেদ, সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান ও সাধারন সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী। ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মমিন।
পবিত্র রমজান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন মুসলমানদের জন্য এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ মাসের জন্য বেশ কিছু করণীয় রয়েছে। এগুলো যথাযথভাবে আদায় করতে পারলে একজন মুমিনের পক্ষে এ মাসের রহমত ও বরকত অর্জন করা সম্ভব। রমজানের প্রধান ও অন্যতম করণীয় হলো দিনে রোজা রাখা এবং রাতে তারাবি পড়া। এ দুটি কাজ যথাযথভাবে করতে হবে। পাপমুক্ত জীবনের প্রতিশ্রুতি নিয়েই মুসলমানদের জীবনে রমজান আসে। তাই পবিত্র রমজানে ফরজ-ওয়াজিব ইবাদত ও তারাবি আদায়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুনাহ থেকে বিরত থাকা।
ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সহ-সভাপতি এবাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আ.লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, কুইন্স বোরো প্রেসিডেন্টের প্রতিনিধি মোহাম্মদ হাক,ওয়েল কেয়ারের সিনিয়র ম্যানেজার এম সালেহ আহমেদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, সা. সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাবেক সা. সম্পাদক রানা ফেরদৌস,জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, সাবেক সভাপতি বদরুন নাহার মিতা, গোলাপগঞ্জ সোসাইটির
সভাপতি আব্দুর রহমান, এটর্নি মঈন চৌধুরী, নিউ আমেরিকান উমেন্স ফোরামের সভাপতি রোকেয়া জামান, জামাইকা ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা অধ্যাপিকা হোসনে আরা, জামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সিনিয়র সহ-সভাপতি শেখ হায়দার আলী, সা. সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া, অ্যাড. কামরুজ্জামান বাবু, শেখ আনসার আলী, আনোয়ার হোসেন, আফরোজা বেগম রোজী, জামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সম্পাদক সেবুল মিয়া, ছদরুন নুর, মঞ্জুর আহমেদ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শেফাজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সম্পাদক আতাউর রহমান সেলিম, ব্যবসায়ী শামীম আহমেদ, যুক্তরাষ্ট্র
যুবদলের আবু সাঈদ আহমদ, বিএনপি নেতা আব্দুল বাতিন, সাদী মিন্টু, সাইফুর রহমান, মোহাঃ হারুন, স্টেট আ.লীগের আজমল শাহীন, জাগরুল হুদা, ইফতেখার বিপ্লব, কয়সর রশিদ, মামুনুর রশিদ, জেবিবিএ’র সাজ্জাদ হোসেন, আতিকুর জাকির, আব্দুল হান্নান দুখু, মাসুম রহমান, মাহবুবুল আলম, রিজু আহমেদ, ব্যবসায়ী রিয়াজ কামরান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের ডিএম রনেল, জেবিবিএ’র যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মান, কমিউনিটি এক্টিভিষ্ট ও জামাইকা ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারন সম্পাদক এএফ মেজবাউজ্জামান, আবু তালেব চৌধুরী চান্দু ও ব্যবসায়ী কাজী শ্যামল।
জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ’র সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, সা. সম্পাদক ইফজাল আহামেদ চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম, এমএইচ মতিন, কবির আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আকরাম খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাসুম, কোষাধ্যক্ষ বাসিত আহমেদ, প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, উপদেষ্টা জহিরুল ইসলাম, গিয়াস আহমেদ
মজুমদার, এম এ জলিল, অ্যাড. এমাদ উদ্দিন, সৈয়দ আখলাক, সদস্যবর্গ যথাক্রমে- আনোয়ারুল ইসলাম, আব্দুল মাতিন, আতিক আহমেদ, এনামুল হক, ইসতিয়াকুর রহমান স্বপন, অরুন বিশ্বাস, হাসান আহমেদ চৌধুরী, আইরিন পারভিন, নাজমুন এ শেলী, কামরুল ইসলাম, ফারহানা রহমান ও সুমাইয়া মজুমদার প্রমুখ।

সাবেদ সাথী, নিউ ইয়র্ক:

এই সংবাদটি 423 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ