অটোরিক্সার চাকার সঙ্গে ওড়না জড়িয়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

রাজশাহী নগরীতে অটোরিক্সার চাকার সঙ্গে ওড়না জড়িয়ে হাসনা বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর শিরোইল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসনা বেগম সিরাজগঞ্জের শাজাহানপুর এলাকার শামসুল আলমের মেয়ে।

জানা গেছে, হাসনা তার নিকট আত্মীয়ের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফেরার উদ্দেশ্যে অটোরিকশায় চড়ে নগরীর শিরোইল বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন।

এ সময় অসাবধানতাবশত রেলগেট এলাকায় অটোরিকশার চাকায় তার ওড়না জড়িয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রামেকে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি 907 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ