মৌলভীবাজারে ৪ লাখ টাকার সেগুন কাঠ আটক

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৬

মৌলভীবাজারে ৪ লাখ টাকার সেগুন কাঠ আটক

এম. মছব্বির আলী: মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকায় একটি ট্রাকসহ প্রায় ৪ লাখ টাকার চোরাই সেগুনকাঠ উদ্ধার করেছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাক চালক হাবিবুর রহমান ও তার সহকারী ইয়াকুব মিয়াকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে টহল পুলিশ মৌলভীবাজার-শমশেরনগর সড়কের মাতারকাপন এলাকায় একটি ট্রাক আটক করে। পরে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৫ টুকরা চোরাই সেগুনকাঠ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ১৩১ ঘনফুট। বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

এই সংবাদটি 1014 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ