ঢাকা |
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ অর্জন করায় সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি প্রদান করা হয়েছে।
১ নভেম্বর রবিবার দুপুরে মন্ত্রীর পক্ষে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে আসনে।
এ সময় বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি ও গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মন্ত্রী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মৌমি জিপিএ-৫ লাভ করা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তার এই অসাধারণ সাফল্য প্রমাণ করে, প্রবল ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই শিক্ষার পথে বাধা হতে পারে না। মৌমির এই অর্জন থেকে অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, মৌমির এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল শিক্ষার্থীর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে সফলতা অর্জন করতে হলে পড়াশোনার প্রতি আন্তরিক হতে হবে। নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তাহমিনা আক্তার মৌমিকে লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং তার ভবিষ্যৎ শিক্ষাজীবনে প্রয়োজনীয় সহযোগিতা সহ জিডিএফ-কে সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আগামী সপ্তাহে সিলেটে এসে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিদর্শন করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে জিপিএ-৫ প্রাপ্ত মৌমি ও প্রতিষ্ঠানের খোঁজ-খবর নেয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় মন্ত্রী মহোদয়ের প্রতিনিধি দলের নেতৃবৃন্দ ছাড়াও জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম, শিক্ষক মোঃ আফজাল শিকদার, স্বরুফা বেগম, মলয় রায়, ব্রেইল শিক্ষক সমীরঞ্জন বিশ^াস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।