ঢাকা |
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের গোলাপগঞ্জ থানার আওতাধিন ১নং বাঘা ইউনিয়ন গণদাবী পরিষদ শাখার এক জরুরী মতবিনিময় সভা গত ২০ সেপ্টেম্বর রবিবার সোনাপুর বাজারে একটি কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
১নং বাঘা ইউনিয়ন গণদাবী পরিষদ শাখার সভাপতি ও ৫নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ ফুরুক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সভাপতি সংগ্রামী জনবন্ধু ডাঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সেক্রেটারী মোঃ মিনহাজ উদ্দিন, বাঘা ইউনিয়ন গণদাবী পরিষদের উপদেষ্টা মাওলানা মকসুদুর রহমান, গণদাবী পরিষদ নেতা হাজী মোঃ ফখর উদ্দিন, নজরুল ইসলাম কলিম, ফরজান আহমদ, নজিবুর রহমান, আহাদুর রহমান কামরুল প্রমুখ।
সভায় বক্তারা গোলাপগঞ্জ বাজার-বাঘা সুরমা নদীতে ব্রিজ নির্মাণ, বাঘা ইউনিয়নের ঘরে ঘরে গৃহস্থালী কাজে ব্যবহার এর জন্য গাস সংযোগ লাইন স্থাপন, গাজী বুরহান উদ্নি-কানাইঘাট বাজার সড়ক সংস্কার ও মেরামত কাজ অবিলম্বে শুরু করার, বহরগ্রাম সিকপুর ব্রিজের কাজ এবং ঢাকাদক্ষিণ পশ্চিমবাজার কাকেশ^রী খালের উপর ব্রিজ নির্মাণের জোর দাবী জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।