জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ করেছে

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬

জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ করেছে

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি অনুমোদন লাভ করেছে। গত ১৯ অক্টোবর সোমবার জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ এর চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল, প্রধান সমন্বয়ক অব: গ্রুপ ক্যাপ্টেন ওয়াহিদ-উন-নবী ও মহাসচিব শফিকুল ইসলাম স্বাক্ষরতি এক পত্রের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর কমিটিকে অনুমোদন প্রদান করেন।
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট মহানগরের আহ্বায়ক কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন ঃ
আহ্বায়ক সৈয়দ ইমরান আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খালেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফ, শাহিন আহমেদ , মোঃ ওমর ফারুক, আব্দুল বাছিত মুকিত, মোঃ সায়েম উদ্দিন, মোহাম্মদ শামছুদ্দোহা, মোঃ শামীম আহমদ, মোঃ কামরুল হাসান, মোঃ মুজাক্কির আলম ও সাইফুল ইসলাম হাবিব, সদস্য সচিব মোঃ আবু খালেদ (রাজা), সিনিয়র সদস্য আহমেদ ফেরদৌস শাকের, সদস্য আশফাক হোসেন, ফারহান আহমদ, ফাহিম আহমদ, জামিল আহমেদ, মোঃ ইফতেখার হোসেন (রাজু), তানভীর আহমেদ ও মোঃ মামুন মিয়া।
আগামী ৩০ দিনের মধ্যে সিলেট মহানগরের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়া এবং আগামী ৬০ দিনের মধ্যে সিলেট মহানগরের অধীনস্থ শাখা সমূহের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই সংবাদটি 43 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ