ঢাকা |
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬
সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদের বড় ভাই সিলেটের খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী শাফিল উদ্দিন কবির এর সুস্থতা কামনা এবং স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী সুফিয়া আহমদের সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট শুক্রবার দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের সাবেক সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল খালিক এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির, সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, বিশিষ্ট মুরব্বির যথাক্রমে মোঃ তবারক আলী, রাসাইদ মিয়া, জয়াইদ আলী, শুক্কুর আলী, মসব আলী, অস্তর আলী, মজাইদ আলী, সমাজকর্মী আব্দুর রহমান, কামরুল ইসলাম মেম্বার, আব্দুল আহাদ, সেবুল আহমদ, হাফিজ ফরহাদ আহমদ, হাফিজ ফজলে রাব্বি প্রমুখ। এছাড়াও এলাকার অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের পিতা মরহুম আলহাজ্ব চাঁন মিয়া ও মাতা মরহুমা রাঈসা খাতুনের মাগফেরাত কামনায় এবং বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী শাফিল উদ্দিন কবির এবং স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী সুফিয়া আহমদের আশু রোগ মুক্তি কামনা করে মহান আল্লাহ’র
দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল কাশেম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।