সীমাহীন লোডশেডি ও নৃশংস ৩ খুনের ঘটনায় পুণ্যভূমির নাগরিকবৃন্দ নির্বাক ও হতভন্ব—— দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

সীমাহীন লোডশেডি ও নৃশংস ৩ খুনের ঘটনায় পুণ্যভূমির নাগরিকবৃন্দ নির্বাক ও হতভন্ব—— দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেসারুল হক চৌধুরী বুস্তান স্যার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক  জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সিলেট সহ সারা দেশে বিদ্যুতের সীমাহীন বিদ্যুতের লোডশেডিং, গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের অবস্থা চিড়ে চাপটা। পাশাপাশি জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ  করছে। এরই মাঝে সিলেট নগরীতে ১৯নং ওয়ার্ডের রায়নগর, ১১১-মিতালি আবাসিক এলাকায় নগরীর স্বনামধন্য ৯০ ঊর্ধ্ব ব্যবসায়ী, হাজী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহসিনাকে একই সাথে একই সময়ে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই তিন খুনের ঘটনায় সিলেটের পুণ্যভূমির নাগরিকবৃন্দ হতভম্ব ও নির্বাক।

এদিকে গত ৭ আগস্ট সিলেটের ওসমানীনগর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটানোর শিশু, বাউল শিল্পী সহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু, অব্যাহতভাবে সিলেট নগরীতে একের পর এক খুনের ঘটনা ৯১ সালকে অতিক্রম করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী, সিলেটের দায়িত্বশীল মন্ত্রীরা এর দায় এড়াতে পারবেন না।

নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট নগরীতে রায়নগরে ৩ খুনের ঘটনায় দুর্ধর্ষ এই খুনিদের দ্রুত সনাক্ত ও আটক দেখতে চায় নগরবাসী। পাশাপাশি আইন-শৃঙ্খলা উন্নয়নে লক্ষ্যে মূল কারণগুলো চিহ্নিত করে দ্রুত আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন করার জোর দাবি জানান।

এই সংবাদটি 99 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ