ঢাকা |
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজির লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। বাজারে প্রায় প্রতিটি সবজির দাম সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভোক্তারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেটের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, লাউ প্রতি পিস ১২০ টাকা, মিষ্টিকুমড়া ১০০ টাকা, শসা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা এবং বিভিন্ন ধরনের শাক ৫০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দামও তুলনামূলকভাবে অনেক বেশি।
ক্রেতাদের অভিযোগ, প্রতিদিনই বাজারে নতুন করে দাম বাড়ছে। সীমিত আয়ের মানুষ সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। অনেকেই প্রয়োজনীয় পরিমাণে সবজি কিনতে পারছেন না।
ভোক্তাদের দাবি, বাজারে কার্যকর তদারকির অভাব এবং অসাধু ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্যের এই অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তারা বাজার মনিটরিং জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।