সিলেটের গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

সিলেটের গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেটের গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যেগে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৯ জুলাই সোমবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ডা. মো. আল মাহির ফেরদৌস।
স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল ওয়াহিদ, পরিচালক মো. আব্দুল আউয়াল, পরিচালক মো. খয়ের আহমদ, পরিচালক মো. সিরাজ উদ্দিন চৌধুরী।
অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান স্বাগত বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
শ্রেণি শিক্ষক মোছাঃ পিয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নার্গিস সুলতানা, আবুল কালাম আজাদ, পারভেজ আহমেদ সানি প্রমুখ।
নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে গৃহীত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ের ওপর। শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মূল্যবোধ গঠনের আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ডা. মো. আল মাহির ফেরদৌস বলেন, যে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আন্তরিক সমন্বয় থাকে, সেই প্রতিষ্ঠান অবশ্যই সফলতার পথে এগিয়ে যায়। আমরা শুধু ভালো ফলাফল নয়, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে চাই। তিনি বলেন বর্তমানে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা না থাকলেও গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অধ্যয়নের সুযোগ প্রদান করছে। এটি আমাদের শিক্ষাবান্ধব অঙ্গীকারের একটি অংশ।
অনুষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলেদেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি 69 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ