ঢাকা |
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৯
কলকাতায় ও পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঘুর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৮ কিলোমিটার। এতে দুইজন নিহত হয়েছেন। ঝড়ের কারণে শিয়ালদহে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, শুক্রবার বিকাল থেকে কলকাতায় ঝড়ো হাওয়া ছিল। এদেব পূর্ব বর্ধমান ও বুদবুদে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়ছে বলে জানানো হয়। তবে হতাহতদের নাম প্রকাশ করা হয়নি।
এদিকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে ঝোড়ো হাওয়ায় মুচিপাড়া থানার পুলিশের গাড়িতে গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়।
বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, আবহাওয়ার খুব একটা হেরফের হবে না। শনিবার সকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। অস্বস্তিকর গরমের মধ্যে ফের কাটাতে হতে পারে শহরকে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার উপর দিয়ে ঝোড়ো বাতাস থেকে কালবৈশাখীর উৎপত্তি। কলকাতাসহ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও আবার ঝোড়ো হাওয়া বইতে পারে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।