ঢাকা |
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতে গ্যাস রাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত বাবলু মিয়া (৩৫) ওই এলাকার মইন উদ্দিনের ছেলে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাবলু মিয়ার শরীরের প্রায় এক তৃতীয়াংশ পুড়ে গিয়েছিল।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে টানা ৭২ ঘণ্টা চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যায়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয়। এদিকে নিহতদের স্মরণে মঙ্গলবার শোকসভা করেছে লক্ষণাবন্দ ইউনিয়নবাসী।
নিহত খালাতো ভাই লিটন আহমদ তালুকদার বাবলু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, রোববার রাত ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ক্লাববাজারসংলগ্ন (টিল্লা বাড়ি) লয়লু মিয়ার কলোনিতে বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের মছকন্দর আলীর অন্তঃসত্ত্বা স্ত্রী সেবু বেগম (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের বাবলু মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনা বেগম (৩০), তার শিশুসন্তান তাহসিন আহমদ (২), গোলাপগঞ্জের নোয়াই দক্ষিণভাগ এলাকার মৃত ইসরাইল আলীর ছেলে সেবুল মিয়া (১৬) ও একই এলাকার শাহাব উদ্দিনের ছেলে ইয়া উদ্দিন (১৮) নিহত হন। ছেলে বাবলু মিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর তার মা সোনারা বেগম ও বাবা মইন উদ্দিন শুধু বিলাপ আর আহাজারি করছেন।
লক্ষণাবন্দে শোকসভা: এদিকে গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত শোকসভায় উপস্থিত হন নিহদের স্বজন ও ইউনিয়নবাসী। এ সময় নিহতদের স্বজনরাও কাঁদলেন আর উপস্থিত লোকজনদেরও কাঁদালেন। এ সময় এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় সভাস্থলে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।