৭ই মার্চের ভাষণ ইউনেস্কো ওয়ার্ল্ড ডকুমেন্টারী হেরিটেজের অর্ন্তভূক্ত: গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের র‌্যালী ও সভা

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০১৮

৭ই মার্চের ভাষণ ইউনেস্কো ওয়ার্ল্ড ডকুমেন্টারী হেরিটেজের অর্ন্তভূক্ত: গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের র‌্যালী ও সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বর্নাঢ্য আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সভা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ওয়ার্ল্ড ডকুমেন্টারী হেরিটেজের অর্ন্তভূক্ত হওয়ায় এ র‌্যালী ও সভার আয়োজন করা হয়। বুধবার (৭ মার্চ) উপজেলার পৌর সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে র‌্যালীটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে ও জিল্লুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহমদ লালা, খলিলুর রহমান, আব্দুল আহাদ, হানিফ আলী, আব্দুল কাদির, মুতলিব আলী, গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ও পৌর কাউন্সিলর এম ফজলুর রহমান প্রমূখ।

এই সংবাদটি 540 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ