কোন ধরনের মাইকিং না হলেও গণসংযোগের পাশাপাশি পোস্টার লিফলেট ও ফেস্টুনে ছেয়ে গেছে ঘোটা পৌর এলাকা।এদিকে বৃহস্পতিবার রাতে পৌর সদরে নির্বাচনের বিভিন্ন প্রার্থীর সমর্থকরা মিছিল করলে পৌর শহর মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে। ভোটার কিভাবে মন জয় করে কিভাবে নিজেদের ভোট ব্যাংক বাড়াবে, ভোটারদের কাছে কে আগে যাবে এ নিয়ে প্রার্থীদের মধ্যে চলছে রিতিমত প্রতিযোগিতা। তবে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীদেরকেই বেছে নিবেন তার। ধারে ধারে ঘুরছেন প্রার্থীরা।
৬ টি পদের বিপরীতে প্রায় অর্ধ শতাধিক প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।আগামী শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, এ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন ও সদস্য পদে প্রায় ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে সভাপতি পদে মাখন মিয়া (বাইসাইকেল), আতাউর রহমান আতা (আনারস), সহ সভাপতি পদে আব্দুল হামিদ আবুল লেইস(টেবিল), শিবলুর রহমান বিরু মিয়া (চেয়ার), ছাবুল আহমদ (হারিকেন), সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মনির (সিএনজি), আব্দুল হেকিম ফুটবল, পুতুল আলম (টেবিলফ্যান), সাংগঠনিক সম্পাদক আফছর আহমদ (প্রজাপতি), আব্দুর রহমান (মই), মনাই মিয় (টুপি), কোষাধ্যক্ষ পদে ফয়জুল ইসলাম (টিয়াপাখি), ওলিউর রহমান নানু(হরিণ), ফজল আহমদ (চাকা) এবং শুধু মেম্বার পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মাত্র ৪ জন জয়লাভ করবেন।নির্বাচনের প্রতিক বরাদ্ধের পর প্রার্থীরা হুমড়ি খেয়ে পড়েন । এখন শেষ প্রচারণায় ব্যস্ত রয়েছেন তারা।