ঢাকা |
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
এম এ সাইদ (তন্ময়) : রাজশাহী বিভাগীয় চীফ :
বেহেশতে যাওয়ার মিথ্যা প্রলোভন প্রদানকারী জঙ্গিবাদদের থেকে জাতিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, যারা জঙ্গিবাদ তৈরি করে এদেশের মানুষকে বিপথগামী করার অপচেষ্টা করছে, যারা বাংলা ভাই তৈরি করেছিলো, যারা বেহেশত পাওয়ার লোভ দেখিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদের আত্মাহুতি দিতে বাধ্য করছে, যারা এখনো দেশকে অস্থিতিশীল রাখতে চায়, তাদের স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় কখনও তা সম্ভব হবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি সবাই মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূল করবে। এদেশে বিপথগামী স্বাধীনতাবিরোধীরা ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, মাধপুর রণাঙ্গণের যোদ্ধাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। তিনি মাধপুর রণাঙ্গণে অংশ নেওয়া সকল শহীদ ও যোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডকে স্মরণ করিয়ে দেন।
বুধবার দুপুরে পাবনার মাধপুরের বটতলায় ১৯৭১ সালের ২৯ মার্চ শামসুর রহমান শরীফ ডিলুর নেতৃত্বে পাকিস্তানি আর্মি প্রতিরোধের প্রথম সম্মুখ যুদ্ধে নিহত ১৭ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ অনুষ্ঠান “শহীদদের স্মরণে” মহান ঐতিহাসিক মাধপুর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এ সব কথা বলেন।
মুক্তিযোদ্ধা সাজেদুল হক নিলুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ডেপুটি কমান্ডার আবদুল বাতেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, মুক্তিযোদ্ধা রশীদুল্লাহ, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আঃ খালেক মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ্বাস মুক্তিযোদ্ধা আঃ লতিফ সেলিম, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, পাবনা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বক্তব্য দেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।