গোলাপগঞ্জে কুখ্যাত অপরাধী লায়েক অস্ত্রসহ পুলিশের খাচায়

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

.
গোলাপগঞ্জ প্রতিনিধি  : গোলাপগঞ্জে ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের হোতা লায়েককে অস্ত্রসহ পুলিশের খাচায়। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দ্রুত বিচার আইন, নারী ও শিশু নির্যাতনসহ মোট ৭টি মামলা রয়েছে। সম্প্রতি গোলাপগঞ্জের চেতনা নাশক পদার্থ খাদ্যের সাথে মিশিয়ে হত্যা ও লুটপাটের ঘটনার সাথে লায়েক জড়িত রয়েছে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে। দীর্ঘদিন থেকে পুলিশ বহু অপকর্মের হোতা লায়েককে খোঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সোমবার গভীর রাতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় পুরান বাজার এলাকা থেকে লায়েক আহমদ (২৮) কে আটক করে। আটক লায়েক রায়গড় গ্রামের ছানোয়ার আলী পুত্র। গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমানের তত্বাবধানে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলীর নেতৃত্বে, অফিসার ইনচার্জ (তদন্ত) মীর মোহাম্মদ আব্দুন নাসের ও এসআই মৃদুল কুমার ভৌমিক দু’ভাবে বিভক্ত হয়ে ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আটক ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ বাড়ির আঙ্গিনার দেয়াল টপকে পালিয়ে যাওয়ার টেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। ঘটনাস্থলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ির টয়লেটে লুকিয়ে রাখা গুলিসহ একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারী গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ী পূর্বপাড়া কদমতলী এলাকায় খাদ্যে বিষাক্ত পদার্থ মিশানোর ফলে গৃহকর্তা প্রবাসী মুশফিকুর রহমান লুকুছের মৃত্যু হয়। উক্ত ঘটনায় ইতিপূর্বে অস্ত্রসহ আটক ৩ আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে জানাযায় লায়েক তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল।

এই সংবাদটি 307 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ