ঢাকা |
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার কুশনা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে কিশোরী শারমিন খাতুনকে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা করলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছা: নাজমা খাতুন। সোমবার দুপুরে তিনি বাল্য বিবাহটি বন্ধ করেন। এ সময় উপস্থিত ছিলেণ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য নাসরিন আক্তার, নুরজাহান বেগম প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা খাতুন জানান, কুশনা ইউনয়িনের রঘুনাথপুর গ্রামের শামিম হোসেনের কিশোরী মেয়েকে শারমিন খাতুনকেকে সাতক্ষীরায় বিয়ে দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে নারী উন্নয়ন ফোরামের সদস্যদের নিয়ে সোমবার দুপুরে হাজির হই। এ সময় বাল্য বিবাহের কুফল জানিয়ে মেয়ের বাবা ও মেয়েকে বোঝানোর পর বাল্য বিবাহ না দিতে মেয়ের বাবা রাজি হয়।
আগামী শুক্রবার ‘স্বাধীনতা কনসার্ট’ নিয়ে ঝিনাইদহ মাতাতে আসছেন জেমস !
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের আশিক মিউজিক ক্লাবের আয়োজনে ‘স্বাধীনতা কনসার্ট’ এ দর্শক-শ্রোতাদের উল্লাসে মাতাতে আসছেন নগর বাউলখ্যাত কণ্ঠশিল্পী মাহফুজ আনাম জেমস। আগামী ৩১ মার্চ শুক্রবার শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে সুরের মূর্ছনা ছড়াবেন আন্তর্জাতিক এই রকতারকা। ওইদিন বিকেল ৩টায় শুরু হবে কনসার্ট।
আয়োজকদের পক্ষে নৃত্যালয় একাডেমীর সাধারণ সম্পাদক আসিফ উল ইসলাম পাপ্পু বলেন, ‘কনসার্টের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ঝিনাইদহবাসীকে অন্যরকম আনন্দ দিতে শুক্রবার আমাদের সাথে নগর বাউল জেমস থাকবেন। তিনি এ ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন।’ তিনি বলেন, ‘লাখো ভক্তের এই শিল্পীর কনসার্ট নিয়ন্ত্রণে এখন প্রশাসনের অনুমতির অপেক্ষায় রয়েছি। কনসার্টের টিকেটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।
ঝিনাইদহে জিয়া খালের জায়গা দখল করে খালের মাঝ দিয়ে সীমানা প্রাচীর নির্মান করছেন এক কোম্পানী, বর্ষা মৌসুমে পাশ^বর্তী এলাকা ও এলাকার মাঠের ফসল তলিয়ে যাবার আশংকা
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।