পাবনায় উৎসবমুখর পরিবেশে আন্তঃ ফিটনেস ক্লাব ক্রিকেট টুনামেন্ট-২০১৭ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৭

পাবনায় উৎসবমুখর পরিবেশে আন্তঃ ফিটনেস ক্লাব ক্রিকেট টুনামেন্ট-২০১৭ অনুষ্ঠিত

পাবনা ব্যুরো অফিস :
পাবনায় সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও উৎসবমুখর পরিবেশে আন্তঃ ফিটনেস ক্লাব ক্রিকেট টুনামেন্ট-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ধ্রুব রুদ্র স্পোটিং ক্লাব’র সৌজন্যে এবং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক সাইফুল আলম চৌধুরী স্বপন’র পৃষ্টপোষকতায় পাবনা শহীদ এ্যাড. আমিন উদ্দিন স্টেডিয়ামে এ ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়।
আন্তঃ ফিটনেস ক্লাব ক্রিকেট টুনামেন্টে’র শুভ উদ্বোধন করেন পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবুর রহমান হাবিব। রোটারী ক্লাব অব পাবনা, এডওয়ার্ড ফিটনেস ক্লাব, বাংলাদেশ ঈদগাহ ফিটনেস ক্লাব, সানমুন ফিটনেস ইউনিট, ভোরের সাথী ফিটনেস ক্লাব ও জুবলী ট্যাংক ফিটনেস ইউনিটসহ মোট ৬টি টিম’র অংশগ্রহনে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে জুবলী ট্যাংক ফিটনেস ইউনিট চ্যাম্পিয়ান ও ভোরের সাথী ফিটনেস ক্লাব রানার আপ হিসাবে জয়লাভ করে। খেলা চলাকালীন সময়ে ৭০ বছরের বৃদ্ধও হয়ে উঠেছিল যুবকের মতো। ছক্কা হলেই তারা বাঁশি বাজিয়ে নেচে গেয়ে খেলোয়ারদের উৎসাহ যুগিয়েছে। সাথে ছিল ব্যান্ড পার্টির বাদ্য বাজনা, তার সাথে তাল মিলিয়ে পরিবারের সদস্যসহ শিশুরা উল্লাসে মাতোয়ারা হয়ে গিয়েছিল।
পাবনা ৫-আসনের সুযোগ্য সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স কিছুটা সময় খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়মীলীগ’র শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, পৌর আওয়ামীলীগ’র সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, পাবনা যুবলীগ’র সভাপতি শরীফ উদ্দিন প্রধান, মাসপো গ্রুপ অব ইন্ড্রাট্রিজ’র ব্যবস্থাপনা পরিচালক আলী মর্তুজা বিশ্বাস সনি, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আয়োজক কমিটি’র কনভেনার’র দায়িত্বে ছিলেন পাবনা রোটারী ক্লাব’র আইপিপি রোটা. খন্দাকার মবিদুর রহমান সেত

এই সংবাদটি 724 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ