শহীদ দিবসে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের আলোচনা সভা

প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭

শহীদ দিবসে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের আলোচনা সভা
২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক  মাতৃভাষা দিবস উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ ও  ছাত্রলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় পৌর সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা গোলাপগঞ্জ পৌর যুবলীগ নেতা মতিউর রহমান মতির সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা
যুবলীগের অন্যতম নেতা জাহেদুল হক চৌধুরী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাসেল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের আহবায়ক নোমান আহমদ, সিলেট ল কলেজ ছাত্রলীগ নেতা এডভোকেট রাজিব বৈদ্য, উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমদ জনি, পৌর যুবলীগ নেতা রফিক আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগ নেতা সুলতান আহমদ,  ফখরুল ইসলাম,  বাছন আহমদ,  সাজু আহমদ,  তারেক আহমদ, সাদ্দাম, আহমদ,  সুনাই আহমদ,  হাসান আহমদ,  মামুন আহমদ,  নজরুল ইসলাম,  রোমান আহমদ,  আরিফ আহমদ , রেহান আহমদ, শাকিল আহমদ,  সামী আহমদ, সুজন আহমদ,  খালেদ আহমদ,  জামাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এই সংবাদটি 589 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ