কাতারে সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার তরুণ যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

কাতারে সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার তরুণ যুবকের মর্মান্তিক মৃত্যু

মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দূর্ঘটনায় ২১ জানুয়ারী শনিবার  মধ্য রাতে সুমন আহমদ (২২) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুমন মৌলভীবাজার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার পুত্র। সে দীর্ঘ দুই বছর থেকে কাতারে গাড়ী চালক হিসেবে কর্মরত ছিলো।

এদিকে,কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার,এর সভাপতি মোং শাহাজান মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম মামুনের মাধ্যমে জানাযায়,  ২২ জানুয়ারী রবিবার সকালে আমরা সুমন আহমদের দুর্ঘটনার খবর পাই। সুমন আহমদ গত ২ বছর থেকে কাতারের আলকুর এলাকার এক কাতারি নাগরিকের গাড়ীর ড্রাইবার হিসেবে কাজ করতো। গত শনিবার মাঝরাতে আলকুর-সিমসিমা সড়কে গাড়ী চালানোর সময় আকস্মিক ভাবে গাড়ীর চাকা বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই গাড়ীটি উল্টে যায়। এসময় চালক সুমন ঘটনাস্থলেই মারা যান। গাড়ীতে থাকা এক কাতারি নাগরিক গুরুতর আহত হন। ঘটনাস্থলে কাতার পুলিশ তাদের উদ্ধার করে স্হানীয়  হাদদাদ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সুমনের মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে। তিনি আরও জানান, সুমনের লাশ দেশে পাঠানোর পক্রিয়াধীন রয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যে লাশ দেশে পাঠাতে পারবো।

নিহত সুমন আহমদ বাবা মার বড় সন্তান। তার ছোট দুই ভাই ও একবোন রয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে মা বাবাসহ পরিবারে লোকজন কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সড়ক দু্র্ঘটনায়  সুমন আহমদের মৃত্যুতে শোকাহত  কাতার প্রবাসী, বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন  ট্রাষ্ট কাতার। এর সভাপতি ও বাংলার মানচিএ২৪. কম পএিকার প্রকাশক মোং দেলওয়ার হেসেন জানান, আমরা সুমনের মৃত্যুর সংবাদ শোনে খোজ খবর নেই এবং যাতে তার মরদেহ দেশে পৌছানো যায়। আমার সামাজিক সংঘটনের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করে যাবো।

এই সংবাদটি 607 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ