খুনের ১৯ বছর পর সাজা

প্রকাশিত: ৩:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬

খুনের ১৯ বছর পর সাজা

ঊনিশ বছর আগের খুনের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ ইউনূস পলাতক আছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় দিয়েছেন।

“অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামি নসরত উল্লাহ, মোহাম্মদ ইকবাল ওরফে ইব্রাহীম ও গোলাম মোরশেদকে খালাস দিয়েছে আদালত।”

মামলার এজাহার থেকে জানা গেছে, ১৯৯৭ সালের ৩ নভেম্বর টেপ রেকর্ডার কেনার কথা বলে আসামিরা শমসের আলী নামের এক যুবককে নগরীর বাকলিয়া থানার নতুন চাক্তাই এলাকায় ডেকে নিয়ে হত্যা করে।

এ ঘটনায় শমসের আলীর বাবা দেওয়ান আলী চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

১৯৯৮ সালের ৭ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০১ সালের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

সুত্র: বিডি নিউজ২৪.কম

এই সংবাদটি 490 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ