ঢাকা |
প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, সোমবার ভোরে গুলশান দুই নম্বর সেবকশনের ৭৩ নম্বর রোডে নাভানা টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
“ফ্ল্যাটের একটি কক্ষে আগুন লাগে। ওই বাসার তিন গৃহকর্মী ওই কক্ষে ছিলেন। তারা তিনজনই দগ্ধ হয়েছেন।
এরা হলেন- শরিফা আক্তার (১৮), পারভিন বেগম (৩৮) ও বেদানা আক্তার (২০)।
তাদের মধ্যে শরিফা ও বেদানার শরীরের ৯০ শতাংশ এবং পারভিনের ২০ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, “তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।”
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, সোমবার সকাল সোয়া ৬টার দিকে আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ওই কক্ষের আগুন নেভায়।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
পুলিশ পরিদর্শক সালাউদ্দিন বলেন, “ওই বাসায় কোনো গ্যাস সিলিন্ডার নেই। রান্নাঘরের গ্যাসের পাইপ ছিদ্র হয়ে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।