ঢাকা |
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬
জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দে ”আল মদিনা” নামের এ্যালুমিনিয়ামের কারখানায় উৎপাদন চালু রয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে চালু হওয়া কারখানায় মগ, জগ, হাড়ি-পাতিল, কড়াই, কলস ইত্যাদি উৎপাদন করা হয়। কারখানায় কারিগর হিসেবে ৫জন রয়েছেন। উৎপাদনের উপকরণের প্রয়োজনীয় মালামাল রাজধানী ঢাকা ও সিলেট থেকে আনা হয়। প্রতিদিন ১০০ কেজি জকিগঞ্জ পৌর এলাকার হাইদ্রাবন্দে ”আল মদিনা” নামের এ্যালুমিনিয়ামের কারখানায় উৎপাদন হয়।
কারখানায় কারিগর হিসেবে ৫জন রয়েছেন। কারখানার মালিক আব্দুস ছামাদ জানান, কিছু মানুষের কর্মসংস্থান ও লাভজনক ব্যবসার জন্য এমন উদ্যোগ। আমি সিলেটে থাকায় সব সময় ব্যবসার খোঁজখবর নিতে পারি না। তবু্ও কারখানা ভালো চলছে। প্রতিদিন প্রায় ২০হাজার টাকার মালামাল উৎপাদন হয়। ম্যানেজার সুহেল আহমদ জানান, প্রতি কেজি এ্যালুমিনিয়াম সূলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। জকিগঞ্জে এ্ই প্রথম এ্যালুমিনিয়াম কারখানা হওয়ায় মালামালের চাহিদা বেড়েই চলেছে। সকাল হলেই ফেরিওয়ালারা মালামাল নিয়ে যান। তারা পাইকারি দামে কিনে গ্রামে গিয়ে খুচরা বিক্রি করে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।