জাতীয় পাটি আবার জেগেছে——রওশন এরশাদ

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

জাতীয় পাটি আবার জেগেছে——রওশন এরশাদ

বিরোধী দলীয় নেতা ও জাপার কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন- বিশেষ একটি মুহুর্তে, বিশেষ একটি সময়ে জাতীয় পার্টির জন্ম হয়েছিল। এখন দেশের জনগণের প্রয়োজনে আবারও জাতীয় পার্টি জেগেছে।

শনিবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার ‍দিকে সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশে এসব কথা বলেন রওশন এরশাদ।

তিনি বলেন, এক সময়ে সিলেট থেকে জাতীয় পার্টির ৮ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পার্টি এ দেশের যে উন্নয়ন করেছে তা কোনো সরকারই করতে পারেনি। তাই পূণ্যভূমি সিলেট থেকে জাতীয় পার্টি নির্বাচনের যাত্রা শুরুর ঘোষণা দেবেন পার্টির চেয়ারম্যান।
পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশের শুরুতেই বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বিশেষ অনুষ্ঠান থাকায় আগেই ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

এ সময় সমাবেশস্থলে উপস্থিত ছিলেন-পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলু, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর, সাবেক মন্ত্রী মো. মোসলাম, লিয়াকত হোসেন খোকা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল, সুনিল শুভ রয়, রওশন এরশাদের পিএস মামুনুর রশীদ ও প্রণব কুমার।

 

এই সংবাদটি 758 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ