পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

মোঃ রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর, দিনাজপুর থেকে :
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে
জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী
সচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণসহ বিদ্যালয়ে
শিক্ষাবন্ধব পরিবেশ সৃষ্ঠির লক্ষে অনুষ্ঠিত হল জঙ্গীবাদ ও সন্ত্রাস
বিরোধী সচেতনতা সভা  ও অভিভাবক সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা
শিক্ষা অফিসার মোঃ শমশের আলী মন্ডল ,৭নং ওয়াড কাউন্সিলর মোঃ মন্জুরুল
হক মন্জু , প্রধান শিক্ষক মোঃ খতিব অর রহমান প্রামানিক, ম্যানেজিং
কমিটির সদস্য  ও অভিভাবকবৃন্দ ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়
ম্যানেজিং কমিটির সভাপতি ও  সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ
লতিফা বেগম ।

এই সংবাদটি 462 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ