২১শে আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

২১শে আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের শোকসভা ও দোয়া মাহফিল

মোঃ শিহাবুল হকঃ ২০০৪ সালের ২১ শে আগষ্ট আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে আজ সন্ধ্যায় জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে জকিগঞ্জ এম এ হক চত্বরে অনুষ্ঠিত হয় এক শোকসভা ও দোয়া মাহফিল।

জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী শামস উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দীন সোহেলের সাবলিল ও মাধুর্যপূর্ণ উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ পৌর মেয়র হাজী খলিল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন মোস্তফা আহমদ কমান্ডার, আব্দুল মালেক,

জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এম. এ জি বাবর, পোর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন মুকুল,  সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক শামিম আহমদ কালা, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজমুল হোসেন, খলাছড়া ইউ/পি সদস্য জামাল আহমদ,  সংযুক্ত আরব আমিরাত যুবলীগের  সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, যুবলীগ নেতা আব্দুল হান্নান,  জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এম ডি মাসুদ, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জামিল আহমদ, রতনগঞ্জ ইউনিট ছাত্রলীগের সভাপতি বাবর হোসাইন চৌধুরী, ও কলেজ ছাত্রলীগ নেতা ওমর ফারুক প্রমুখ।

শোক সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ জামে মসজিদের মোয়াজ্জিন বাবুল আহমদ।

এই সংবাদটি 764 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ