হঠাৎ আবির্ভূত হনুমান ঘিরে কৌতূহল

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৬

হঠাৎ আবির্ভূত হনুমান ঘিরে কৌতূহল

গত ৪ দিন শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার উঁচু ফলদ ও বনজ গাছের ডালে ঝুলে আর লাফিয়ে পরম আনন্দে দিন-রাত ঘুরে বেড়াচ্ছে কালো হাত, পা ও মুখমণ্ডল খচিত ধূসর বর্ণের আগন্তুক হনুমানটি।উত্তরাঞ্চলের সীমান্ত জেলা জয়পুরহাটে হঠাৎ আবির্ভূত হয়েছে এ হনুমানটি

কখনও কখনও তাকে সাময়িক আশ্রয় নিতে দেখা যায় পছন্দের কোনো উঁচু বিল্ডিংয়ের ছাদে, আবার, কোনো গাছের মগ ডালে। তারপর এক ডাল থেকে অন্য ডালে। ভালো লাগলে হঠাৎ সেখানেই কিছু সময় স্থির হয়ে অজানা চিন্তায় মগ্ন হওয়া।
চঞ্চলমতি বিরল প্রজাতির এ হনুমানকে এক নজর দেখতে হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ-শিশু ভিড় করছেন। তাদের অনেকেই অতিথি অ্যাপায়নের মতো করে পরম যত্নে ভক্তিভরে এগিয়ে দিচ্ছেন সঙ্গে আনা ফলমূল।

ধারণা করা হচ্ছে, হনুমানটি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের বিশ্বাস, হনুমানজিকে একটু কিছু খাওয়াতে পারলে মনের আশা যেমন পূরণ হবে- তেমনি পাপমুক্তির পাশাপাশি অনেক পুণ্য মিলবে। তাই অনেককে কলাসহ বিভিন্ন ফলমূল নিয়ে হনুমানজির দেখা পাওয়ার জন্য হন্তদন্ত হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

খবর সূত্র যুগান্তর

এই সংবাদটি 579 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ