ঢাকা |
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬
জনগণকে চোখ-কান খোলা রাখতে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জঙ্গি দমনে ১৬ কোটি মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
আজ বুধবার রাজধানীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বেতার এই মতবিনিময় সভার আয়োজন করে।
জনগণের উদ্দেশে ইনু বলেন, ‘সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি হবে। এই কমিটি ও প্রশাসনকে সহযোগিতা করুন। জঙ্গি দমনে ১৬ কোটি মানুষের সহযোগিতা চাই।’
তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিদের যারা দোসর, যারা জঙ্গি উৎপাদনের কারখানা, মদদদাতা, তাদের সবাইকে চিহ্নিত করা হবে।
ইনু আরও বলেন, কোনো দলকে দমন করা হচ্ছে না। যারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের দমন করা হচ্ছে।
মানি লন্ডারিং মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জেল-জরিমানা হওয়ার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, টাকা পাচার হয়েছে। চুরি দমন করা হয়েছে। এখানে ব্যক্তি মুখ্য নয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।