জিম্মিদের মধ্যে ‘সাত ইতালীয়’

প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৬

জিম্মিদের মধ্যে ‘সাত ইতালীয়’

ডেক্স রিপোর্ট: গুলশানের কূটনীতিকপাড়ার হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হাতে জিম্মিদের মধ্যে সাত ইতালিয়ান নাগরিক রয়েছেন বলে ধারণা করছে ঢাকার ইতালিয়ান দূতাবাস।

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন রাই জিম্মি ইতালিয়ানদের সংখ্যার ব্যাপারে এই তথ্য দেয় বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে জিম্মি হিসেবে ওই ক্যাফেতে ইতালির নাগরিকদের আটকা পড়ার খবর দিলেও তাদের সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলতে পারে নি তারা।

রাষ্ট্রদূত মারিও পালমার বরাত রাই’র খবরে বলা হয়, জিম্মি সাত ইতালিয়ানই ব্যবসায়ী। ক্যাফেটিতে থেকে বের হয়ে আসতে পারা এক ইতালীয় পুলিশকে ওই সাতজনের আটকে পড়ার বিষয়ে স্থানীয় পুলিশকে জানিয়েছেন।

একদল অস্ত্রধারী সন্ত্রাসী শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওই ক্যাফের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে বিদেশি নাগরিকসহ অন্তত ২০ জন জিম্মি রয়েছেন বলে বের হয়ে আসতে পারা কয়েকজনের বক্তব্য থেকে ধারণার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইতোমধ্যে এ জিম্মি ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।

জিম্মি পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খবরা-খবর রাখছেন বলে এক টুইটার পোস্টে ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্তিলোনিও জানিয়েছেন।

ইতোমধ্যে জিম্মি ঘটনায় ২০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে আইএস নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘আমাক’র দাবির খবর দিয়েছে রয়টার্স।

তবে রেস্তোরাঁটি ঘিরে গুলি-বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়ে আইশৃঙ্খলা বাহিনী।

এই সংবাদটি 576 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ