এইমাত্র পাওয়া: বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত: গুলশান থানার ওসি সিরাজুল ইসলামসহ অন্তত ৫০ জন পুলিশকে আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৬

এইমাত্র পাওয়া: বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত: গুলশান থানার ওসি সিরাজুল ইসলামসহ অন্তত ৫০ জন পুলিশকে আহত অবস্থায়  ইউনাইটেড হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার:
গুলশানে রেস্তোরাঁয় জিম্মি করে রাখা দুর্বৃত্তদের গুলি ও বোমায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হয়েছেন। তাঁর মরদেহ এখন গুলশানের ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। সেখানে উপস্থিত থাকা তাঁর ব্যক্তিগত গাড়ি চালক মো. মোস্তফা এটা নিশ্চিত করেছেন।
মোস্তফা জানান, আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য ওই হাসপাতালে ভর্তি আছেন।
রাত ১২টায় সালাহউদ্দিনের ভাগ্নে মিশু হাসান হাসপাতাল থেকে বেরিয়ে এসে বলেন, সালাহউদ্দিনের গলায় গুলি ও বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
হাসপাতালের সামনে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানান, পুলিশ পুরো হাসপাতাল ঘেরাও করে রেখেছে, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

পুলিশে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদের দেহরক্ষী মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এডিসি আহাদ, গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) রফিক ও এসআই জিয়া, ভাটারা থানার পরিদর্শক ইয়াছিনসহ অন্তত ৫০ জন পুলিশকে আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি 639 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ