স্ত্রীর সঙ্গে অভিমান, তার ওড়নাতেই আত্মহত্যা

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর সঙ্গে অভিমান করে তার ওড়নাতে গলায় ফাঁস নিয়ে জহিরুল ইসলাম নামের এক রিকশাচালক আত্মহত্যা করেছেন।

শুক্রবার দুপুরে ফতুল্লা রেলস্টেশন এলাকার জাফরের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

জহিরুল কুয়াকাটার মমিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী জেসমিনের বাড়িও ওই এলাকায়।

জেসমিন জানান, তিনি গার্মেন্টে কাজ করেন। আর স্বামী রিকশা চালায়। তাদের একটি মেয়ে রয়েছে।

বৃহস্পতিবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শুক্রবার দুপুরে ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন জহিরুল।

ফতুল্লা মডেল থানার এসআই তুষার আহমেদ জানান, ওড়না গলায় পেচানো জহিরুলের লাশ খাটের ওপর ছিল। পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এই সংবাদটি 857 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ