ঢাকা |
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬
নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সিলেটে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নির্যাতন ও অমানবিক আচরণ চিরতরে বন্ধ করতে হবে। তাদের মতে, নির্যাতন প্রতিরোধ শুধু আইনগত বিষয় নয়; এটি রাষ্ট্রীয় ন্যায়বিচার, মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি।
শুক্রবার (২৬ জুন) দুপুরে সিলেট প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, অতীতের কর্তৃত্ববাদী শাসনামলে রাষ্ট্রীয় নিপীড়নের অংশ হিসেবে নির্যাতনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার গুম ও নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন করবে। পাশাপাশি মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা এবং নির্যাতনবিরোধী আন্তর্জাতিক কনভেনশন ও এর অপশনাল প্রটোকলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার সিলেট চ্যাপ্টারের ফোকাল পার্সন সাংবাদিক আনাস হাবিব কলিন্স এবং সঞ্চালনা করেন এইচআরডি ফায়যুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি মাওলানা এমরান আলম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দীন, এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী মো. ময়নুল হক, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম. এ. হান্নান, খেলাফত মজলিসের সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও আয়কর আইনজীবী পারভেজ আহমদ, সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সোহেল, দৈনিক বণিক বার্তা-এর সিলেট ব্যুরো প্রধান নূর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান রানা, সাংবাদিক লবীব আহমদ, আয়কর আইনজীবী রুজেল আহমদ, সিনিয়র সাংবাদিক মুহিব আলী, সনাতন কল্যাণ সোসাইটির এয়ারপোর্ট থানা সভাপতি জয়ন্তী বালা দেবী, দৈনিক ভোরের ডাক-এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, জাতীয় ছাত্রশক্তির জেলা সেক্রেটারি জামিল আহমদ, দৈনিক এশিয়া পোস্ট-এর সিলেট ব্যুরো প্রধান শুয়াইবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের কোতোয়ালি থানা সভাপতি মাজহারুল ইসলাম, মানবাধিকার কর্মী আবু বকর শিকদার, বদরুল আমিন চৌধুরী, ফাহাদ আহমদ এবং সাংবাদিক এস. এম. শহীদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা নির্যাতনমুক্ত, মানবাধিকারসম্মত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। (বিজ্ঞপ্তি)
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।