ঢাকা |
প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ, মে ২, ২০১৭
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহ শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ক্যানেলের ব্রীজটি আংশিক ভেঙ্গে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ঘটছে। এটি শৈলকুপা-হাটফাজিলপুর ও আবাইপুর এলাকার মানুষের একমাত্র চলাচলের সংযোগ সেতু। স্থানীয় ভাবে এটা ধামখোল ব্রীজ বলে পরিচিত।
এই ব্রীজ দিয়ে হাটফাজিলপুর থেকে শৈলকুপা, ঝিনাইদহ হয়ে যাত্রীবাহি বাস সরাসরি খুলনায় যাতায়াত করে। এছাড়াও মালবাহী ছোট-বড় পরিবহন চলাচলতো আছেই। বেশ কিছুদিন যাবৎ আংশিক ধ্বসে পড়া সেতুটি যে কোন সময় সম্পূর্ণ ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ঘটতে পারে প্রান ঘাতির মত বড় ধরণের দূর্ঘটনা। তাই অতিদ্রুত ব্রীজটি পূণ:নির্মাণ অথবা সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগি ও স্থানীয়রা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।