রাজনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭

রাজনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে অজ্ঞাত ব্যক্তির (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় রাজনগরের কুলাউড়া-মৌলভীবাজার সড়কের রাজনগর চা বাগান এলাকার চব্বিশ নম্বর থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে রাজনগর থানা পুলিশের কাছে খবর আসে রাজনগরের কুলাউড়া-মৌলভীবাজার সড়কের রাজনগর চা বাগান এলাকার চব্বিশ নম্বর এলাকায় এক বৃদ্ধের লাশ সড়কের পাশে পড়ে আছে। খবর পেয়ে রাজনগর থানার এসআই আজিজুর রহমান ও রাজিব হোসেন ঘটনাস্থলে যান। পুলিশ ধারণা করছে প্রচ- শীতে তিনি মারা যেতে পারেন।

রাজনগর থানার উপপরিদর্শক আজিজুর রহমান বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশের খবর পেয়ে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 759 বার পঠিত হয়েছে