ঢাকা |
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬
শনিবার সন্ধ্যায় বিজিবির সদরদপ্তরের ২ নম্বর গেইটের কাছের একটি বাসায় এ ঘটনায় আহত তিন নারী ও পাঁচ পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে সেখানে দায়িত্বরত র্যাবের ল্যান্স নায়েক জাহিদ জানিয়েছেন।
ঢাকার ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার শাহাবুদ্দীন কোরেশি সাংবাদিকদের বলেন, “পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবক মারা গেছে। তার বয়স ও পরিচয় এখনও আমরা তা জানতে পারিনি। আহত হয়েছে তিনজন নারী। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।
“ছুরিকাহত হয়েছে দুই পুলিশ সদস্য। সংঘর্ষের সময় তারা পুলিশের চোখে মরিচ নিক্ষেপ করলে আরো তিন পুলিশ সদস্য জখম হয়। এদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, পৌনে ৮টার দিকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ভাড়াটিয়াদের তথ্য নিতে আজিমপুরের ২০৯/৭ নম্বর বাসায় যান।
“তখন সেখান থেকে পুলিশের ওপর গুলি ও গ্রেনেড ছোড়া হয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এরপর পুলিশ পাল্টা গুলি চালায়।”
আরমান নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাসা থেকে এক নারীকে ছোরা হাতে দৌঁড়ে বের হয়ে আসতে দেখেন। কয়েকজন পুলিশ সদস্য তার পিছু নিয়ে প্রায় ১০০ গজ যাওয়ার পর তার পায়ে গুলি করে।
ওই নারী ‘জঙ্গি’ জানিয়ে তাকে ধরতে এলাকাবাসীর সহায়তা চান পুলিশ সদস্যরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।