ঢাকা |
প্রকাশিত: ৭:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৬
একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বরাদ্দ দেওয়া প্লট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
আজ বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজউকের সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের রাজউকের বরাদ্দকৃত প্লট বাতিল করা হয়েছে। এসব প্লট বা ফ্ল্যাটে যেসব ডেভেলপার কোম্পানি কাজ করেছে, আইন অনুযায়ী তারা তাদের অংশ পাবে। তবে যুদ্ধাপরাধী হিসেবে স্বীকৃত ব্যক্তির নামে থাকা অংশ সরকার বাজেয়াপ্ত করবে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীরা যদি তাদের ফ্ল্যাটগুলো বিক্রি করে থাকে, তবে পর্যালোচনা করে এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’
এর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও রাজউকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, রাজউকের কাছ থেকে যিনি প্লট বা ফ্ল্যাট পাবেন, তাঁকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অর্থায়ন করবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।