মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাজহারুল হক টুলু’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাজহারুল হক টুলু’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২২শে আশ্বিন (৭ই অক্টোবর) :

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য মাজহারুল হক টুলু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

প্রবীণ রাজনীতিবিদ মাজহারুল হক শুক্রবার সকাল ৭টা ১০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সুলতানা বেগম, কন্যা তারোয়াত সুলতানা মনামীসহ রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গুলশান আজাদ মসজিদে জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ৬০ এর দশকের সংগ্রামী ছাত্র নেতা ও স্বাধীনতার নিউক্লিয়াসের সদস্য ও জাসদের প্রতিষ্ঠাতা হিসেবে মাজহারুল হক টুলু স্মরণীয় হয়ে থাকবেন। মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। (বিজ্ঞপ্তি)

এই সংবাদটি 838 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ