বিশ্বনাথে ইয়াবা সম্রাট পিচ্চি ইসলাম গ্রেফতার

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

বিশ্বনাথে ইয়াবা সম্রাট পিচ্চি ইসলাম গ্রেফতার

সিলেটের বিশ্বনাথ পৌরসভার পুরান হাবড়া বাজার এলাকার মাছ বাজার সংলগ্ন পাকা সড়ক থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলাম উদ্দিন ওরফে ‘পিচ্চি ইসলাম’ (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগস্ট ২০২৬ ভোর সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ০.২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

এ ঘটনায় বিশ্বনাথ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

পুলিশের রেকর্ড অনুযায়ী, ইসলাম উদ্দিন ওরফে পিচ্চি ইসলামের বিরুদ্ধে পূর্বে ডাকাতি, হত্যাচেষ্টা, মাদক এবং বিভিন্ন ফৌজদারি ধারায় একাধিক মামলা রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে সিলেটের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত নং-৩ এ প্রেরণ করা হয়েছে।
বিশ্বনাথ প্রতিনিধি সাব্বির আহমদ

এই সংবাদটি 68 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ