ঢাকা |
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মে ৪, ২০১৯
আরও একটি বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন মোহাম্মদ সামি। ইংল্যান্ড বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ভারতীয় এই তারকা পেসারের স্ত্রী হাসিন জাহানকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের পুলিশ।
সোমবার হাসিন জাহান গভীর রাতে মোহাম্দ সামির বাড়িতে হাজরি হন। সেখানে আগ্রাসী মেজাজে থাকা হাসিন জাহানের সঙ্গে মোহাম্মদ সামির মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
এরপরই মোহাম্মদ সামির পরিবার স্থানীয় পুলিশকে খবর দেয়। উত্তর প্রদেশের সহসপুরের আলিনগরে সামির বাড়ির সামনে থেকে হাসিনকে গ্রেফতার করে পুলিশ। হাসিনের বিরুদ্ধে শান্তি ভঙ্গের অভিযোগ রয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ১৫১ নম্বর ধারা অনুযায়ী হাসিনের নামে চার্জশিট গঠন করেছে পুলিশ। জানা গিয়েছে, আজ সকালে হাসিনকে এসডিএম কোর্ট হাজির করা হয়েছে।
হাসিন জাহানের দাবি, নরেন্দ্র মোদি সরকার এসব দেখছেন না। আমার ওপর দিনের পর দিন অন্যায়, অবিচার হচ্ছে। রাত ১২টার সময় আমাকে টেনেহিঁচড়ে পুলিশ তুলে নিয়ে আসছে। আমার ফোন কেড়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত হাসিন জাহান কলকাতায় গিয়ে মডেলিং শুরু করেন। একসময়ে ‘চিয়ারলিডারর্স’ এর কাজ পান। তখনই ক্রিকেটার সামির সঙ্গে তার পরিচয় হয়। এরপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রিকেটার স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ককে প্রকাশ্যে এনে শিরোনামে এসেছিলেন হাসিন জাহান। আর এ নিয়ে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।