ঢাকা ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬
স্বপন রবি দাশহবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের বাহুবলে টমটমচালক কাশেম হত্যা মামলার প্রদান আসামি এমরান মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি গাড়ি উদ্ধার করা হয়েছে।
পিবিআই সূত্র জানায়, বাহুবল থানায় মামলা (মামলা নং–০৬; জিআর নং–১০৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়েরের পর ১০ আগস্ট ২০২৫ থেকে মামলাটির তদন্তের দায়িত্ব গ্রহণ করে পিবিআই হবিগঞ্জ।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াখাল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়। এমরান বাহুবল উপজেলার লামাতাসি গ্রামের দরবেশ আলীর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল। সঙ্গে ছিলেন এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন ও কনস্টেবল-ড্রাইভার আজিম মোল্লা। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটিও উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, গ্রেপ্তারকৃত এমরান দীর্ঘদিন ধরে সিলেটসহ বিভিন্ন এলাকায় অবস্থান করে পালিয়ে বেড়াচ্ছিলেন। এর আগে মামলার আরেক আসামি ফারুককে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে জানা যায়, কাশেম হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন এমরান।
পিবিআই আরও জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
দীর্ঘদিন পর মূল আসামি গ্রেপ্তারের খবরে নিহত কাশেমের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, পিবিআইয়ের এ সফল অভিযানে তারা ন্যায়বিচারের আশা দেখছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।