ঢাকা |
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৬
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বজ্রপাতে খাদেম মিয়া (২৬) ও হালিমা খাতুন (২২) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিসকা গ্রামে এ ঘটনা ঘটে।
খাদেম মিয়া বিসকা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এ দম্পতির দুটি সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, খাদেম মিয়া মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান। এ সময় স্বামীর পোশাক নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী হালিমা খাতুন।
বজ্রপাত হলে এই দম্পতি ছাড়াও তাদের দুই প্রতিবেশী আহত হন। পরে তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক খাদেম ও হালিমাকে মৃত ঘোষণা করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।