ফুলবাড়ীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

ফুলবাড়ীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

মোঃ রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে পল্লী  সঞ্চয় ব্যাংক এর শাখার নতুন ভবন উদ্বোধন
করেছেন, প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান
ফিজার এমপি।

মঙ্গলবার(১১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্তরে এই শাখা ভবন উদ্বোধন
করেন।পল্লী  সঞ্চয় ব্যাংক এর নতুন শাখা ভবন উদ্বোধন উপলক্ষে উপজেলা
সভাকক্ষে ব্যাংক এর উপকার ভোগিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারন সম্পাদক
মুশফিকুর রহমান বাবুল।

এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোঃ মোকসেদ আলী, পল্লী  উন্নায়ন কর্মকর্তা আবু তাহের, পল্লী  সঞ্চয়
ব্যাংক এর ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক সুব্রত রায় প্রমুখ।

এই সংবাদটি 788 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ