ঢাকা |
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৬
মোঃ মোর্শেদ আলম
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ এক নারীকে চিকিৎসাসেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে—এমন অভিযোগ করেছেন মিজানুর নামে এক ব্যক্তি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মিজানুর জানান, ৮ আগস্ট রাতে পাঁচ বন্ধু মিলে হাসপাতালে রোগীদের খোঁজখবর নিতে গেলে তারা এক নারীকে প্রচণ্ড জ্বরে কাঁপতে দেখেন। পরে রোগীর স্বজনদের কাছে জানতে পারেন, প্রায় দেড় ঘণ্টা ধরে ডাক্তার ও নার্সদের ডাকলেও তারা সাড়া দিচ্ছিলেন না। এমনকি রোগীর জন্য কম্বল চাওয়া হলেও তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
পরে রোগীর স্বজনরা নিজেদের ওড়না ও বালিশ দিয়ে ওই নারীকে ঢেকে রাখেন। বিষয়টি নজরে আসার পর মিজানুর ও তার বন্ধুরা ডিউটিরত চিকিৎসকের কাছে গিয়ে বিষয়টি জানান। এরপর চিকিৎসক ও নার্স দ্রুত রোগীকে দেখতে আসেন এবং পরে কম্বলও দেওয়া হয় বলে ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় হাসপাতালের জরুরি সেবার মান ও রোগীদের প্রতি দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন মিজানুর। একই সঙ্গে জরুরি প্রয়োজনে রোগীদের পাশে দ্রুত দাঁড়ানোর জন্য চিকিৎসক ও নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তবে মিজানুরের ফেসবুক পোস্টে করা অভিযোগের বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগটির সত্যতা যাচাই সাপেক্ষে পরবর্তী তথ্য জানা যাবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।