প্রথম কার্য সভায় মানিকপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন পরিষদ ঘোষনা

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬

প্রথম কার্য সভায় মানিকপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন পরিষদ ঘোষনা

বাবর হোসাইন চৌধুরীঃ- জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের উদ্যোগে বাল্য বিবাহ রোধ ও সন্ত্রাস এবং জঙ্গি বিরোধী সভায় বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে মানিকপুর ইউনিয়নকে ঘোষনা দিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোবাশশেরুল ইসলাম। আজ বেলা ১১.০০ ঘঠিকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউ/পি চেয়ারম্যান মাহতাব হোসেন এর সভাপতিত্বে ও ইউ/পি সদস্য নাজিম আহমদ এর সঞ্চালনায় বাল্যবিবাহ রোধ ও সন্ত্রাস এবং জঙ্গি বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন মানিকপুর ইউনিয়ন ঘোষনা করেন। উপজেলা নির্বাহি অফিসার আরো বলেন যে বাল্য বিবাহ সমাজের জন্য একটা ব্যধি যা সামাজিক ক্ষেত্রে পারিবারিক কলহ  বৃদ্ধি করে তাই এই বিষয়টি সম্পর্কে সকলের সচেতনতা প্রয়োজন, কাউকে এই জঘন্য অপরাধে জড়িত পেলে তার বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাল্য বিবাহ রোধ ও সন্ত্রাস এবং জঙ্গি বিরোধী মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস জেসমিন আক্তার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র, ব্যবসায়ী, ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি 831 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ